ভোলায় আলাউদ্দিন বাহিনীর প্রধান কুখ্যাত জলদস্যু আলাউদ্দিন নিহত, আহত ৭ পুলিশ
ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনার বয়ারচর এলাকায় মঙ্গলবার ভোররাতে জলদস্যুদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়। এতে আলাউদ্দিন বাহিনীর প্রধান জলদস্যু আলাউদ্দিন (৪০) নিহ
এ ঘটনায় গুলিবিদ্ধ হন তজুমদ্দিন থানার ওসিসহ পুলিশের সাত সদস্য। পুলিশ জানায়, আলাউদ্দিনের নামে হত্যা, ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি সাটারগান, দুই রাউন্ড গুলি ও নগদ ৪১ হাজার টাকা উদ্ধার করেছে। আলাউদ্দিনের নিহত হওয়ার খবরে তজুমদ্দিন উপজেলার হাজার হাজার জেলে আনন্দ মিছিল বের করে।
তজুমদ্দিন থানার ওসি রবিউল ইসলাম জানান, আলাউদ্দিন বাহিনী মঙ্গলবার রাতে বয়ারচর এলাকার আশপাশে মেঘনায় গণডাকাতির সময় পুলিশ সেখানে অভিযান চালায় এবং রাত সাড়ে ৩টায় বয়ারচরে গুলিবিদ্ধ অবস্থায় আলাউদ্দিনকে পড়ে থাকতে দেখেন। এ অবস্থায় তাকে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে এএসআই মনির ও লিটন তজুমদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন। আহত অন্য পুলিশ সদস্যরা ওই হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
