২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্য পদোন্নতিপ্রাপ্ত দুই অতিরিক্ত সচিবকে পদায়নসহ প্রশাসনের বিভিন্ন স্তরে রদবদল অব্যাহত

সদ্য পদোন্নতিপ্রাপ্ত দুই অতিরিক্ত সচিবকে পদায়নসহ প্রশাসনের বিভিন্ন স্তরে সোমবারও বেশকিছু রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পদায়ন ও রদবদল করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 08:47 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

এসব প্রজ্ঞাপনের মাধ্যমে তিনজন বিভাগীয় কমিশনার নিয়োগ, কয়েকজন জেলা প্রশাসককে প্রত্যাহার করে নতুন জেলা প্রশাসক নিয়োগ এবং ১৫টি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলী করা হয়।

অতিরিক্ত সচিব হিসেবে সদ্য পদোন্নতি পাওয়া খুলনার বিভাগীয় কমিশনার আব্দুল মালেক ও বরিশালের বিভাগীয় কমিশনার আবু তাহের খন্দকার মো. ইসমাইল কমিশনারদের একই পদে বহাল রাখা হয়েছে।

একই সাথে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকার জেলা প্রশাসক আব্দুল বারীকে একই বিভাগের কমিশনার নিয়োগ করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব একেএম জাহাঙ্গীরকে অর্থ বিভাগের যুগ্ম সচিব করা হয়েছে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক নূরুল ইসলাম, চাঁদপুরের জেলা প্রশাসক জামাল আব্দুল নাসের চৌধুরী ও শরীয়তপুরের জেলা প্রশাসক তাহেরুল ইসলামকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে। এসব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে।

বিআরটিসি’র পরিচালক আব্দুল খালেককে চাঁদপুরে, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান খানকে শরীয়তপুরে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জাহাঙ্গীর আলম খানকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। এ ছাড়াও নাটোরের জেলা প্রশাসক তাহসিনুর রহমানকে দিনাজপুরের জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে।

সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি উপ সচিব একেএম খায়রুল আলমকে রাবার উন্নয়ন বিভাগের চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) এবং আবু তাহেরকে স্থল বন্দর কর্তৃপক্ষের সচিব হিসেবে বদলী করা হয়েছে।

এ ছাড়াও নাইক্ষংছড়ির ইউএনও আফজাল হোসেনকে গোয়ালন্দে, লাখাইয়ের ইউএনও এনামুল কাদের খানকে নাইক্ষংছড়িতে, সুনামগঞ্জের এসি আয়াতুল ইসলামকে লাখাইয়ে, কক্সবাজারের এসি এমএ কামাল বিল্লাহকে কাশিয়ানী, গোয়ালন্দে বদলীর আদেশাধীন ইউএনও খালিদ আহমেদকে বাসাইলে, আদিতমারির ইউএনও তপন কুমার সাহাকে বান্দরবানের রুমায়, লাকসামের ইউএনও এটিএম কামরুল ইসলামকে আদিতমারিতে, নগরকান্দার ইউএনও খাজা আব্দুল হান্নানকে রৌমারিতে, নরসিংদীর এনডিসি নজরুল ইসলামকে নগরকান্দায়, শেরপুরের এসি জাহিদ হোসেনকে  লাকসামে, ঠাকুরগাঁওয়ের এনডিসি সাইফুল ইসলামকে পাবনার ভাঙ্গুরায় এবং জামালপুরের ইউএনও এনায়েত উল্লাহ খান ইউসুফজীকে বাগেরহাটের রামপালের ইউএনও এবং কাশিয়ানীর ইউএনও মোহাম্মেদ ইয়াসীনকে সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি করা হয়েছে।

লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সহকারি পরিচালক ডা. শেখ মুসলিমা মুনের প্রেষণ শেষ করে তার চাকরি মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।