২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়ায় ফেরী ইঞ্জিনের সাইলেন্সার পাইপে আগুন, তিন ঘন্টা ফেরি পারাপার বন্ধ

সোমবার সকালে পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী শাহ মখদুম ফেরীর ডান পাশের ইঞ্জিনের সাইলেন্সার পাইপে আগুন ধরে গেলে ছাদের একাংশ পুড়ে যায়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 05:14 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

এ সময় তিন ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকলে যাত্রীরা চরম দুর্ভোগ পোহায়।

এদিকে রোববার রাত ৯ টার দিকে নাব্যতা সংকটের কারণে পাটুরিয়া - দৌলতদিয়া নৌ চ্যানেলে রো - রো ফেরী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডুবো চরে আটকা পড়ে। উদ্ধারকারী জাহাজ রাত ১১ টায় ফেরিটি উদ্ধার করে।

সোমবার সকালে একই জায়গায় অপর একটি রো - রো ফেরী বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আটকে পড়ে। পরে সকাল ৯ টায় ফেরীটি উদ্ধার করা হয়।

সোমবার সকাল ৯ টার দিকে শাহ মখদুম ফেরি দৌলতদিয়া ঘাটে পৌঁছার পর ফেরির সাইলেন্সার পাইপে আগুন ধরে গেলে ফেরির শেড চেয়ার এবং বয়া পুড়ে যায়।

অতিরিক্ত চাপের কারণে সাইলেন্সার পাইপে আগুন ধরে বলে জানা গেছে। এ সময় ঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বিআইডবিব্লটিসি সূত্র জানায়, দুই দফায় ফেরী বন্ধ থাকার ফলে উভয় ঘাটে শত শত যানবাহন আটকে পড়ায় দেড় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দৌলতদিয়া ঘাটে দেড় শতাধিক যাত্রীবাহী কোচ ও উভয় ঘাটে প্রায় আটশ ট্রাক পারাপারের অপেক্ষায় ছিল।

আটকে পড়া ট্রাকের শ্রমিকরা বিআইডব্লিউটিসি’র টিকেট কাউন্টারে গিয়ে সিরিয়াল দুর্নীতি ও অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।