২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়ায় ফেরী ইঞ্জিনের সাইলেন্সার পাইপে আগুন

সোমবার সকালে পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী শাহ মখদুম ফেরীর ডান পাশের ইঞ্জিনের সাইলেন্সার পাইপে আগুন ধরে গেলে ছাদের একাংশ পুড়ে যায়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 12:31 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

স্থানীয় বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ফেরী কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আগুন আয়ত্বে আনতে সক্ষম হলেও ছাদের ওপরের ফাইবার গ্লাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দৌলতদিয়া ফেরী ঘাটের কাছে সকালে পৌনে ১০ টায় দুর্ঘটনাটি ঘটে। তবে কেউ হতাহত হয়নি।