২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে অস্ত্র মামলার রায়ে এক ব্যক্তির ১৮ বছর কারাদণ্ড

যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আশেকুর রহমান রোববার একটি অস্ত্র মামলার রায়ে এক ব্যক্তির ১৮ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2006, 10:14 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

দণ্ডপ্রাপ্ত আব্দুস সাত্তার শার্শা উপজেলার সীমান্তবর্তী বারপোতা গ্রামের মৃত জাহান আলী মণ্ডলের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ৯ এপ্রিল গ্রামের লোকজন দেশে তৈরি একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ সাত্তারকে আটক করে পুলিশে সোপর্দ করে।