সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৪ অতিরিক্ত সচিবকে পদায়ন, ২ জনকে বদলী
জনপ্রশাসনের সদ্য পদোন্নতিপ্রাপ্ত চারজন অতিরিক্ত সচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন এবং দুইজন অতিরিক্ত সচিবকে বদলী করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে রোববার তাদের পদায়ন ও বদলী করা হয়।
পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে আতাহারুল ইসলামকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, আরফান আলীকে মন্ত্রিপরিষদ বিভাগে, মেজর (অব.) মাসুদকে তথ্য মন্ত্রণালয়ে এবং শাহ আলমকে প্রধানমন্ত্রীর দপ্তরে অতিরিক্ত সচিব নিয়োগ করা হয়েছে।
এছাড়াও প্রধান বীমা নিয়ন্ত্রক শহীদুল হককে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এবং এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক সিকিউকে মোস্তাক আহমেদকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলী করা হয়েছে।
