২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারভিত্তিক দুটি মুদ্রা বিনিময় সংস্থার সাথে এনসিসিবির চুক্তি

কাতার থেকে প্রবাসী বাংলাদেশীদের টাকা পাঠানোর সুবিধা আরও বাড়ানোর উদ্দেশ্যে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এনসিসিবি) শনিবার কাতারভিত্তিক দুটি মুদ্রা বিনিময় সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2006, 03:47 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

কাতার ভিত্তিক আলফারদান এক্সচেঞ্জ এবং হাবিব ইন্টারন্যাশনালের সাথে এ চুক্তি হয়।

কাতার অনেক বাংলাদেশী কাজ করে বলে এ চুক্তির ফলে ব্যাংকের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের টাকা পাঠানোর সুবিধা আরও বাড়বে।

এনসিসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আমিন বলেন, মানসম্পন্ন সেবার মাধ্যমে আমাদের দৃষ্টিভঙ্গির সত্যিকারের প্রতিফলন ঘটানোই আমাদের মূল লক্ষ্য। এদেশে বিনিয়োগের ক্ষেত্রে তাদের ব্যাংকের সেবা নেওয়ার জন্য তিনি প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান।

এনসিসিবি চাকুরিজীবীদের জন্য ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার ডিপোজিট পেনশন স্কিম (ডব্লিউইডব্লিউডিপিএস), গৃহঋণ এবং জমিক্রয় ঋণসহ বিভিন্ন সুবিধা চালু করেছে।

এনসিসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আমিন এবং ভাইস প্রেডিডেন্ট মোহাম্মদ আব্দুল মান্নান বর্তমানে ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারের উদ্দেশ্যে কাতার সফরে রয়েছেন।