২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় শিক্ষার্থী ভর্তির ৪ লাখ টাকা নিয়ে অফিস সহকারীর পলায়ন

কুমিল্লা শহরের ইউসুফ বহুমুখী কারিগরী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আমিন আহসান হেলাল শিক্ষার্থীদের ভর্তির প্রায় চার লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তির জন্য প্রায় ২০০ ছাত্র -ছাত্রী ওই টাকা জমা দিয়েছিলো। আমিন আহসান হেলাল টাকা নিয়ে গত ২২ জুলাই থেকে পলাতক।

এদিকে ঘটনার শিকার শিক্ষার্থীরা তাদের ভর্তি নিশ্চিত করার দাবীতে শুক্রবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুরকে প্রায় দুঘন্টা ঘেরাও করে রাখে। পরে টাকা উদ্ধার ও তাদের ভর্তি নিশ্চিত করার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ইউসুফপুর উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কান্দিরপাড় পূবালি চত্বরে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষার্থী আয়েশা আক্তার সুমী ও বাসদ সংগঠক নাসিরুল ইসলাম মজুমদার। সমাবেশে রোববার বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান এবং পরবর্তী শুক্রবার সকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর বিডিনিউজকে বলেন, হেলালের পিতা আমাদের বিদ্যালয়ের কেরানী ছিলেন; ওনার মৃত্যুর পর তার ছেলেকে ১৯৬৮ সালে এই বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। সাধারণ ছাত্র - ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা দ্রুত পদক্ষেপ নেবো বলেও তিনি উল্লেখ করেন।