চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও বগুড়ায় র্যাবের অভিযান, ৫ জন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও বগুড়ায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে বৃহস্পতিবার পৃথক পৃথক অভিযান চালিয়ে হেরোইন, ফেন্সিডিল ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জের লালচান (৩৫), কামরুল হোসেন (২৮) ও নাইমুল হক (৪৫), বগুড়ার আব্দুর রাজ্জাক ওরফে ভূট্টো (২২) এবং রাজশাহীর কালাচান (২৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৫ এর একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে জনৈক লালচানের বাড়িতে অভিযান চালিয়ে ৪৩৯ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করে।
এছাড়া র্যাব সদস্যরা বগুড়া জেলার আদমদীঘি উপজেলার শান্তাহার রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৬০০ গ্রাম হেরোইনসহ আব্দুর রাজ্জাক ওরফে ভূট্টোকে গ্রেপ্তার করে। কালাচান নামে অপরজনকে ৮০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ, আদমদীঘি এবং মতিহার থানায় পৃথক মামলা হয়েছে।
