সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে গত ২৪ ঘন্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত শিশুসহ তিনজন নিহত ও আরো চারজন আহত হয়েছেন।
সাভারের ফুলবাড়িয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে বুধবার রাতে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস কয়েকজন গার্মেন্টস কর্মীকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং চারজন আহত হয়। নিহতরা হলো- রবিউল (২৫) ও সেলিম (৩০)।
অপর এক দুর্ঘটনায় আমিন বাজার বাসস্ট্যান্ডের সামনে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী বাসের চাপায় এক শিশু নিহত হয়। নিহত শিশুটির পরিচয় জানা যায়নি।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
