২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গত অর্থবছরে তিতাস গ্যাসের নিট মুনাফা ছিল ২০৫ কোটি টাকা

তিতাস গ্যাস রূপান্তর ও বিতরণ কোম্পানি লিমিটেড গত ২০০৫ - ০৬ অর্থবছরে ২০৫ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2006, 09:08 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান মঙ্গলবার বিডিনিউজকে জানান, সিস্টেম লস এক বছরে ৯ শতাংশ থেকে ৪ দশমিক ৯ শতাংশ নামিয়ে আনার ফলে সর্বোচ্চ মুনাফা অর্জন সম্ভব হয়েছে।

তিনি বলেন, এর আগের অর্থবছরে নিট মুনাফা ছিল ১৪০ কোটি টাকা।

আমাদের প্রধান লক্ষ্যগুলোর একটি ছিল জ্বালানি বিভাগের সিস্টেম লস কমিয়ে আনা। আমরা সেটা করতে পেরেছি।

এক প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা জানান, কোম্পানিকে তিনটি অংশে বিভক্ত করার করার পরিকল্পনা তাদের অগ্রাধিকারের মধ্যে নেই।

তিনি বলেন, কোম্পানিটি নিজে থেকেই একটি শক্তিশালী কোম্পানিতে পরিণত হয়েছে। আমরা ওই পরিকল্পনা নিয়ে এখনই কোনও চিন্তা করছি না।

বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরেও তিতাস গ্যাস নিট মুনাফা অর্জনের এই ধারা অব্যাহত রাখতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।