২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের কলকাতা ফ্লাইটে বোমাতঙ্ক, দমদমে নিস্ফল তল্লাশি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা ফ্লাইটে ‘বোমা পাতা আছে’ - এ খবরটি শেষপর্যন্ত গুজব বলে প্রমাণিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

মঙ্গলবার বিকেলে কলকাতার দমদম এয়ারপোর্টে পৌঁছানোর পর তাতে বোমা পাতা আছে খবর ছড়িয়ে পড়লে যাত্রী ও বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঢাকায় বিমানের একজন মুখপাত্র বিডিনিউজকে জানান, এক ঘন্টা ১০ মিনিট নিস্ফল তল্লাশীর পর ওই ফ্লাইটটিতে কিছু পাওয়া যায়নি। পরে সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে ২৮ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি আবার চট্টগ্রাম ফিরে আসে।

তিনি জানান, বিমানের ঢাকা - চট্টগ্রাম - কলকাতা রুটের বিজি ৬৯৫ ফ্লাইটটি ঢাকা থেকে বেলা পৌনে ৩ টায় ও চট্টগ্রাম থেকে বিকাল সাড়ে ৪ টায় ছেড়ে যায়। এফ - ২৮ উড়োজাহাজটিতে মোট ৬৪ জন যাত্রী ছিলেন। ঢাকা ও চট্টগ্রামের আকাশে কোনো বিঘœ না ঘটলেও কলকাতার দমদম বিমানবন্দরে নামার পরেই বিপত্তি ঘটে। সে দেশে সিভিল এভিয়েশন তথ্য পায় যে, ফ্লাইটটিতে বোমা পাতা রয়েছে। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান।