২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের কলকাতা ফ্লাইটে বোমাতঙ্ক, দমদমে তল্লাশী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা ফ্লাইটে মঙ্গলবার বিকালে বোমাতঙ্ক দেখা দেয়। এ খবরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2006, 06:54 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

বিমানের একজন মুখপত্র বিডিনিউজকে জানান, বিমানের ঢাকা - চট্টগ্রাম - কলকাতা রুটের বিজি ৬৯৫ ফ্লাইটটি ঢাকা থেকে বেলা পৌনে ৩ টায় ও চট্টগ্রাম থেকে বিকাল সাড়ে ৪ টায় ছেড়ে যায়।

তিনি জানান, এফ - ২৮ উড়োজাহাজটিতে মোট ৮৫ জন যাত্রী ছিলেন। ঢাকা ও চট্টগ্রামের আকাশে কোনো বিঘœ না ঘটলেও কলকাতার দমদম বিমানবন্দরে নামার পরেই বিপত্তি ঘটে। সে দেশে সিভিল এভিয়েশন তথ্য পায় যে, ফ্লাইটটিতে বোমা পাতা রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে ফ্লাইটটিতে তল্লাশী চলছিল।