গাজীপুরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ, আহত ৫
ফুটবল খেলাকে কেন্দ্র করে সোমবার দুপুরে গাজীপুর সদরের গাছায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আতাউর রহমান (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। এসময় অপর এক যুবক ছুরিকাহত ও পাঁচজন আহত হয়।
র্যাপিড ্যাাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা ঘটনাস্থল থেকে ৪টি রামদা, কেয়কটি ছুরিসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার এবং আল আমিন (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী জানান, রোববারবিকেলে গাছার পলাসোনা গ্রামে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জের ধরে স্থানীয় সন্ত্রাসী জুয়েলের নেতৃত্বে ১৫/১৬জন সন্ত্রাসী সোমবার দুপুর ১২টার দিকে প্রতিপক্ষের ওপর সশস্ত্র হামলা চালায়। জুয়েল রিভলবার দিয়ে আতাউর রহমান নামে ওই যুবকের পশ্চাদ্বেশে দুই রাউন্ড গুলি চালায়। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে সবুজসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে র্যাব - ৯ এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। র্যাব ঘটনাস্থল থেকে জুয়েলের অন্যতম সহযোগী আল আমিনকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অুনযাী একটি ওয়ার্কশপ থেকে উল্লিখিত অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
গুরুতর আহত আতাউরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
র্যাব - এর মেজর মাকসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আল আমিনকে জিজ্ঞাসাবাদ চলছে। জুয়েলকে শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান।
