২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪ নিহত, আহত ৩৫

ঢাকা - আরিচা মহাসড়কের ধামরাইয়ে সোমবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০জনকে আশংকাজনক অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2006, 04:54 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

নিহতরা হলেন মজিবুর রহমান (২৭), ফরিদ আহমেদ (৩৫) ও অজ্ঞাত অপর দুই যাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী একটি কোচ (ঢাকা- মেট্রো-ট-১১-০০৪৬) সোমবার ভোরে ঢাকা - আরিচা মহাসড়কের  ধামরাই থানা বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় একটি গাছের সাথে প্রচন্ড জোরে ধাক্কা খেলে কোচটির সামনের অংশ দুমড়ে - মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।

এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।