২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে চাল ভর্তি ট্রাক পুকুরে, নিহত ২

মুন্সীগঞ্জের সিরাজদিখান-ঢাকা সড়কের সিরাজদিখান উপজেলার রৌশনিয়া এলাকায় সোমবার ভোররাতে একটি চাল ভর্তি ট্রাক খাদে পড়ে তলিয়ে যায়। তল্লাশি চালিয়ে দু’টি লাশ উদ্ধার করা হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2006, 10:23 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

সোমবার সকালে ডুবরিরা তল্লাশি চালিয়ে লাশ দু’টি উদ্ধার করে। নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ধারণা করছে, নিহতরা ট্রাকের চালক ও হেলপার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডুবরিদের তল্লাশি অব্যাহত ছিল। তবে ট্রাক এখনো উদ্ধার করা যায়নি।

উত্তরাঞ্চল থেকে চাল ভর্তি ট্রাকটি সিরাজদিখান বাজারে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায়।