২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ মহাসচিব পদপ্রার্থী সমর্থনের ব্যাপারে এখনও মনস্থির করেনি বাংলাদেশ

জাতিসংঘ মহাসচিব পদে কোন দেশের প্রার্থীকে সমর্থন দেবে, সে ব্যাপারে এখনও মনস্থির করেনি বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2006, 09:25 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড বা শ্রীলঙ্কা Ñ কোন দেশের প্রার্থী মহাসচিব পদে বাংলাদেশের সমর্থন পাচ্ছে সে ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রার্থিতার দৌড়ে শেষ পর্যন্ত কারা টিকবে তা এখনই আন্দাজ করা সম্ভব নয়।

১০ জাতির আঞ্চলিক গ্র“প আসিয়ানের সমর্থনপুষ্ট থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সুরাকিয়ার্ত সাথিরাথাইকে মহাসচিব পদপ্রার্থী হিসেবে সমর্থন দেয়ার জন্য রোববার বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন সফররত থাই পররাষ্ট্রমন্ত্রী কান্টাথি সুফামংথন।

এম মোর্শেদ খান বলেন, আসিয়ানভুক্ত দেশগুলোর প্রার্থী হচ্ছে একজন। সার্কভুক্ত দেশগুলোর প্রার্থী দুইজন। প্রার্থিতার দৌড়ে এগিয়ে আছে দক্ষিণ কোরিয়া।

এ বছরের শেষে জাতিসংঘ মহাসচিব পদে কফি আনানের দ্বিতীয় মেয়াদ শেষ হতে যাচ্ছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারত মহাসচিব পদে প্রার্থী হিসেবে শশি থারুরের নাম ঘোষণার পর প্রার্থিতার দৌড়ে নতুন গতি সঞ্চারিত হয়েছে।

ভারত তাদের প্রার্থী ঘোষণা করায় জাতিসংঘ মহাসচিব পদটি পাওয়ার ব্যাপারে থাইল্যান্ড তাদের উপপ্রধানমন্ত্রী সুরাাকিয়ার্ট, দক্ষিণ কোরিয়া তাদের পররাষ্ট্রমন্ত্রী বাঙ্কি মুন এবং শ্রীলঙ্কা জয়ন্ত ধর্মপালাকে নিয়ে যে আশা পোষণ করছিল তাদের সেই আশায় গুড়ে বালি পড়ার যোগাড় হয়েছে।