জয়পুরহাটে প্যাথেড্রিনসহ বিভিন্ন ধরনের ওষুধ আটক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত থেকে বৃহস্পতিবার দুপুরে বিডিআর প্রায় তিন লক্ষাধিক টাকার প্যাথেড্রিনসহ বিভিন্ন ধরনের ওষুধ আটক করেছে।
বাংলাদেশ রাইফেলস (বিডিআর) জানায়, বৃহস্পতিবার দুপুরে একদল চোরাচালানী প্যাথেড্রিন এবং ওষুধ নিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় ২৯ বিডিআর এর একটি দল হাটখোলা সীমান্তের ২৮১/২৫ এস পিলারের কাছে তাদের চ্যালেঞ্জ করলে তারা প্যাথেড্রিন এবং ওষুধ ফেলে রেখে পালিয়ে যায়।
আটককৃত পণ্যের মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকা বলে বিডিআর সূত্র জানিয়েছে।
