২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির দু’গ্রুপের পাল্টা - পাল্টি সমাবেশকে কেন্দ্র করে খুলনা রণক্ষেত্র, ১২ পুলিশসহ অর্ধশতাধিক আহত

ক্ষমতাসীন বিএনপির দুই গ্রুপের পাল্টা - পাল্টি সমাবেশকে কেন্দ্র করে বুধবার বিকেলে খুলনা মহানগরী রণক্ষেত্রে পরিণত হয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2006, 09:15 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

ঘন্টাব্যাপী এই সংঘর্ষে মেয়র তৈয়েবুর রহমান ও সাংসদ আলী আসগর লবিসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহন হন। এসময় ১২ পুলিশও আহত হয়। 

সূত্র মতে, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক সিটি মেয়র তৈয়বুর রহমান ও স্থানীয় সাংসদ আলী আসগর লবি গ্রুপের সাথে বিএনপি নেতা দাদু-মঞ্জু গ্রুপের দ্বন্দ্বের জের ধরে উভয় গ্রুপ একইদিনে একই স্থানে পৃথক সমাবেশ আহবান করে। সংঘর্ষ এড়াতে পুলিশ উভয় গ্র“পকে আলাদা স্থানও নির্ধারণ করে দেয় ।

প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়, মেয়র-লবি গ্র“পের নেতাকর্র্মীরা পুলিশ ব্যারিকেড ভেঙ্গে দাদু-মঞ্জু গ্রুপের সমাবেশ অভিমুখে যাওয়ার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

পরে তা নগরীর শহীদ মহারাজ চত্বর থেকে কেডি ঘোষ রোড, কালিবাড়ি ও সোসাইটি সিনেমা এলাকায় ছড়িয়ে পড়ে।     

এ সময় বিএনপি নেতাকর্র্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশও বেধড়ক লাঠিপেটা করে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন মহানগর বিএনপি-র আহবায়ক সিটি মেয়র তৈয়বুর রহমান, বিসিসিবি সভাপতি আলী আসগর লবি এমপি, নগর বিএনপি সদস্য সচিব সাহারুআমান মোর্তজা, দলীয় নেতা কাজী মোহাম্মদ রাশেদ, রাহেলা বেগম লাভলি, বিউটি, রানী, মমতাজ ও মেহেদী হাসান।

এ ছাড়া সহকারি পুলিশ কমিশনার সমীর, দারোগা শাহ আলম, শামসু, হাফিজ, মোস্তাফিজ ও তৌহিদ গুরুতর আহত হন।