ফরিদপুরে অগ্নিকান্ডে ১০টি বাড়ি ভস্মীভূত: ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মুরারদিয়া গ্রামে বুধবার বিকেলে ভয়াবহ এক অগ্নিকান্ডে ১০টি বাড়ি ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, গ্রামের কাদের মোল্লার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
বোয়ালমাড়ী থেকে দমকলবাহিনীর গাড়ি এসে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
