২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর মেডিকেল কলেজে পানি ও বিদ্যুতের দাবিতে বিক্ষোভ: অধ্যক্ষের কার্যালয় ঘেরাও

ফরিদপুর মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা ছাত্রাবাসে পানি, বিদ্যুত ও অন্যান্য সমস্যা সমাধানের দাবিতে বুধবার অধ্যক্ষকে ঘেরাও করে রাখে এবং কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

ছাত্রছাত্রীরা জানান, দীর্ঘদিন ধরে কলেজ ও ছাত্রাবাসে পানি ও বিদ্যুতের চরম সংকট চলছে। ছাত্রাবাসে ১০০ আসন থাকলেও সেখানে থাকছে ২০০জন। এ ছাড়াও ক্যাম্পাসে বহিরাগতদের উপদ্রব বেড়েই চলেছে। এসব সমস্যা সমাধানের জন্য গত ২০ জুলাই অধ্যক্ষের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

কিন্তু কোন প্রতিকার না হওয়ায় ছাত্রছাত্রীরা বুধবার সকাল ৯ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সাড়ে ৫ ঘন্টা মেডিকেল কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অধ্যক্ষকে ঘেরাও করে রাখে এবং অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এ কারণে কলেজে কোন ক্লাস হয়নি।

ছাত্রছাত্রীরা জানান, আগামী তিনদিনের মধ্যে সমস্যার সমাধান না হলে কলেজে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হবে।

এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ ডা. এনামুল করিম জানান, ছাত্রছাত্রীদের এসব সমস্যার সমাধানের জন্য পৌরসভা ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্র্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।