২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নক্সালবাড়ী নেতা চারু মজুমদারের ৩৪তম হত্যা বার্ষিকী শুক্রবার

নক্সালবাড়ী নেতা চারু মজুমদারের ৩৪ তম হত্যা বার্ষিকী শুক্রবার পালিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2006, 01:45 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

এ উপলক্ষ্যে শহীদ আসাদ পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা ইউনিয়ন, বাংলাদেশ গরীব মুক্তি আন্দোলন ও মূলধারা সাংস্কৃতিক আন্দোলনের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৪ টায় স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্মরণ সভায় আলোচনা করবেন, অধ্যাপক ড. আকমল হোসেন, অধ্যাপক ম. নূরন্নবী, কবি সমুদ্রগুপ্ত, এ্যাডভোকেট কামরুল ইসলাম, হামিদুল হক, সাঈদ আহমেদ, এ্যাডভোকেট মাহবুবুল ইসলাম, বাবুল বিশ্বাস, ডা: কাজী মো. শোয়েব ও জাকির হাসান হাদি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শামসুজ্জামান মিলন।