২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচনের প্রায় তিন মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে কমিটির অন্যান্য পদে মনোনীত ব্যক্তিদের হাতে চিঠি পৌঁছায় বলে জানা যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2006, 09:02 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

২০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 

সহ-সভাপতি হয়েছেন গোলাম সারোয়ার কবীর, কামরুল হাসান রিপন, শাহাদাত হোসেন সুজন, আমিনুল হক কবীর, লাভলু মোল্লা শিশির, ফজলুল হক, আলাওল ইসলাম সৈকত, অপর্ণা পাল, মোশাররফ হোসেন, শাহজাহান, তীতু ও মাযহারুল ইসলাম মানিক। তবে এদের মধ্যে মাযহারুল ইসলাম মানিক এবং অপর্ণা পাল চিঠি গ্রহণ করেননি বলে জানা গেছে।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আবুল কালাম, রিপন পোদ্দার, ইকবাল মাহমুদ বাবলু, জাকারিয়া কবীর, জসিম উদ্দিন ভুঁইয়া, টুটুল।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন আশরাফুর রহমান, সালেহীন রেজা, মিজানুর রহমান শাহীন, সাইফুল ইসলাম, ফেরদৌস হাসান এবং জুয়েল আহমেদ।