২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ, লিড

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহা -- সচিব তারেক রহমান সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো আসোর সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2006, 06:45 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

সোনারগাঁও হোটেলে প্রায় ২০ মিনিট স্থায়ী সাক্ষাত শেষে বেরিয়ে এসে তারেক রহমান বলেন, “আমরা শুধু গল্প করেছি। অনেক আগে থেকেই আমি তাকে পারিবারিক বন্ধু হিসেবে জানি। আর এ কারণেই আমি তার সঙ্গে দেখা করলাম’। 

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সন্ত্রাস দমনে জাপানের সহযোগিতা সম্পর্কে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানতে চাওয়া হলে বাবর বলেন, এ বিষয়ে তাদের সঙ্গে কোন কথা হয়নি।

এদিকে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর প্রেস সেক্রেটারি তোশিনোরি কাতোরি এক সংবাদ সম্মেলনে জানান, তারো আসো এবং তারেক রহমান দুজনই আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে দেশটির অভ্যন্তরীন বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। এ ছাড়া তারা জাপানের নির্বাচন পর্যবেক্ষণ দল নিয়েও আলোচনা করেন। দলটির ২০০৭ সালের নির্বাচনের আগে বাংলাদেশ সফর করার কথা রয়েছে।