পদযাত্রায় নিরাপত্তা বিষয়ে জলিলের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার থেকে শুরু হওয়া ১৪ দলের ছয়দিনের পদযাত্রা কর্মসূচিতে নিরাপত্তা বিধানে সহায়তা চাইতে পুলিশের একটি প্রতিনিধি দল সোমবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপির সঙ্গে বৈঠক করেছে।
আব্দুল জলিলের মতিঝিলের বাণিজ্যিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের জানান, আইন শৃংখলা রক্ষা এবং কর্মসূচি শান্তিপূর্ণ করতে বিরোধী দলের সহায়তা চাওয়া হয়েছে।
অন্যদিকে আব্দুল জলিল জানান, আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে আমাদের কর্মসূচি পালন করা হবে। তবে জনগণের সার্বিক নিরাপত্তা বিধানের দায়িত্ব সরকারের। নিরাপত্তার বিষয়টি সরকারকেই নিশ্চিত করতে হবে।
