২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ১ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের ছিট মনোহরপুর গ্রামে সোমবার সকালে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে একজনকে হত্যা করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 04:40 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

নিহতের নাম মেহের আলী (৭০)।

এলাকাবাসী জানায়, বাড়ি সংলগ্ন রাস্তা নিয়ে প্রতিবেশী সাইদুল ও আবুল হোসেনের সাথে বিরোধের সূত্রপাত হয়। এক পর্যায়ে তারা মেহের আলীকে বেদম মারধর করে।

গুরুতর আহত অবস্থায় মেহের আলীকে পলাশবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। এ ব্যাপারে চারজনকে আসামি করে পলাশবাড়ি থানায় একটি মামরা দায়ের করা হয়েছে।