শেষ সময়ে নানা পেশাজীবী আন্দোলনের মুখে সরকার
বিএনপি -- জামায়াত জোট সরকারের বিদায় বেলায় বিরোধী রাজনৈতিক দলের পাশাপাশি পেশাজীবী নানা সংগঠনের আন্দোলন -- বিক্ষোভ তীব্র আকার নিয়েছে।
এর ফলে সরকার বিব্রতকর পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছে বলে সংশ্লিষ্টদের অনেকে ধারণা পোষণ করলেও সরকার বলছে, কোনো সরকারের বিদায়ের আগে এ ধরনের সব দাবি -- দাওয়া রাতারাতি মেনে নেওয়া সম্ভব নয, এটা আন্দোলনকারীদের বুঝতে হবে।
সংশ্লিষ্ট বিশ্লেষকরা বলছেন, নানা প্রতিশ্র“তি দিয়ে জোট সরকার ক্ষমতায় আসে। কিন্তু এরপর পাঁচ বছর পেরিয়ে গেলেও প্রতিশ্র“তি পূরণ না হওয়ায় সরকারকে এখন ন্যায্য বেতন -- ভাতার দাবিতে পেশাজীবীদের পুঞ্জিভূত আন্দোলনের মুখোমুখি হতে হচ্ছে। এ ছাড়া সরকার পক্ষ গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষসহ দাবি -- দাওয়া পুরণের ক্ষেত্রে আবারো প্রতিশ্র“তি দিয়ে আন্দোলন আপাতঃ স্তিমিত করলেও যে কোনো সময় এই বিক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে।
এখন সরকারকে সবচেয়ে বেশী বিব্রত করছে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক -- কর্মচারিদের আন্দোলন। মিছিল, সমাবেশ, প্রতীকী অনশন, স্মারকলিপি পেশ -- ইত্যাদি কোনো আন্দোলনেই কাজ না হওয়ায় গত ১৬ দিন ধরে জাতীয় শিক্ষক -- কর্মচারি ফ্রন্ট, শিক্ষক কর্মচারি ঐক্য জোট ও শিক্ষক কর্মচারি সমিতি -- এই তিনটি জোট টানা ধর্মঘট পালন করে আসছে। এই অবিরাম ধর্মঘটে অচল হয়ে পড়েছে দেশের অধিকাংশ বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা।
ধর্মঘটী শিক্ষক -- কর্মচারিদের সঙ্গে সরকার শিগগিরই আলোচনায় বসবে বলে শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক সাংবাদিকদের জানালেও সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক আলোচনা ডাকা হয়নি।
এর পরিপ্রেক্ষিতে জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে। ফ্রন্টের নেতা আসাদুল হক আসাদ বলেন, দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তিনি জানান, এরই মধ্যে মহাসমাবেশের সকল প্রস্তুতি শেষ হয়েছে।
এছাড়া আন্দোলনরত শিক্ষক -- কর্মচারি ঐক্যজোট আগামী ২ আগস্ট ঢাকায় মহাঅবস্থান কর্মসূচি হাতে নিয়েছে।
বেতন বৈষম্য দূর করার দাবিতে গত ১৫ জুন প্রায় ৩০ হাজার সরকারি প্রাথমিক শিক্ষকও রাজধানীতে বিশাল মিছিল করে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেন।
বেসরকারি শিক্ষক -- কর্মচারিদের ১৭ দফা দাবি দাওয়ার অন্যতম হচ্ছে, মূল বেতন ১০০ ভাগে উন্নীত করা, সন্মানজনক বাড়ি ভাড়া প্রদান, ‘স্টপ মেপেন্ট অর্ডার’ প্রত্যাহার, নতুন বেতন স্কেল ঘোষণা ইত্যাদি।
এদিকে ১৬ টি গার্মেন্টস শ্রমিকদের অন্যতম সংগঠন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভানেত্রী শাহিদা সরকার বিডিনিউজকে জানান, ২১ জুন থেকে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে বিভিন্ন গার্মেন্টস কারখানায় ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে। হাজার হাজার শ্রমিক এসময় বিক্ষোভে অংশ নেয়। এরপর সরকার পক্ষ, গার্মেন্টস শ্রমিক সংগঠন এবং বিজিএমইএ ও বিটিএমএ -- এই তিনটি পক্ষ মিলে ২২ জুন একটি চুক্তি স্বাক্ষর করে।
তিনি জানান, ওই চুক্তি অনুযায়ী শ্রমিকদের ১২ দফা দাবি মানার আগে গার্মেন্টস শ্রমিকদের মূল বেতন ৩০ শতাংশ বাড়ানো, সাপ্তাহিক ছুটি মঞ্জুর ও শ্রমিকদের হয়রানী বন্ধসহ কিছু দাবি অন্তর্বর্তী সময়ের জন্য সরকারকে মেনে নেওয়ার কথা ছিল। তিন মাসের মধ্যে এই দাবিগুলো পূরণ করার কথা থাকলেও দেশের অধিকাংশ গার্মেন্টসেই এ সব দাবি এখনো মানা হচ্ছে না।
সাহিদা আরও জানান, ১২ দফা দাবিনামার অন্যতম হচ্ছে, ন্যূনতম মূল মজুরী তিন হাজার টাকা, শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, সাপ্তাহিক ছুটি ও মাতৃকালীন ছুটি দেওয়া ইত্যাদি।
তিনি বলেন, এ সব দাবি দাওয়ার কোনটাই মানা না হলে যে কোনো সময় আবারো শ্রমিক অসন্তোষ বিস্ফোরণে রূপ নিতে পারে।
এদিকে গত সপ্তাহে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের কর্মচারিরা তাদের চাকরি স্থায়ী করার দাবিতে আমরণ অনশন শুরু করে। সরকার তাদের প্রতিশ্র“তি দিয়ে অনশন ভঙ্গ করালেও সেই দাবি কবে নাগাদ পুরণ হবে সে অনিশ্চয়তাও রয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ফ্যাসিলিটিজ) বিভিন্ন প্রকল্পের ২৩১ জন কর্মকর্তা ও কর্মচারি তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর এবং ৩৮ মাসের বকেয়া বেতন--ভাতার দাবিতে ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী বিক্ষোভ, সমাবেশ ও প্রতিদিন দু’ঘন্টার অবস্থান ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেছে।
এদিকে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী পররাষ্ট্র ও প্রশাসন ক্যাডার ছাড়া সরকারের অন্য বিভাগের কর্মচারি -- কর্মকর্তারাও আন্দোলনে যাওয়ার চিন্তা -- ভাবনা করছেন।
এ ব্যাপারে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এম কে আনোয়ারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি নানা বিক্ষোভ – আন্দোলনের মুখে সরকারের অবস্থান ব্যাখ্যা করে বিডিনিউজকে বলেন, আন্দোলনরত পেশাজীবীদের একটি বিষয় পরিস্কার করে বোঝা দরকার যে, কোনো সরকারের বিদায়ের আগে এ ধরনের সব দাবি -- দাওয়া রাতারাতি মেনে নেওয়া সম্ভব নয়। এটি করা হলে তা দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকরা অল্প বেতনে মানবেতর জীবনযাপন করছে, এ কথা সত্য। তাদের দাবি -- দাওয়া মেনে নেওয়ার বিষয়ে সরকার ও অনেক গার্মেন্টস মালিকও একমত। কিন্তু আন্দোলনের নামে ভাঙচুর -- সন্ত্রাস -- নৈরাজ্য মেনে নেওয়া যায় না।
মন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষক -- কর্মচারিদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবি দাওয়া মেনে নেওয়ার বিষয়েও সরকার আন্তরিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে তাদের বেতন বাড়তে বাড়তে এখন ৯০ ভাগে বেড়েছে। ভবিষ্যতে এটি ১০০ ভাগেও উন্নীত করা হবে। এটি একটি চলমান প্রক্রিয়া।
