২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় সহকারী প্রকৌশলীসহ ২ জন নিহত

রাজবাড়ীতে শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় বিএডিসি’র একজন সহকারী প্রকৌশলীসহ দুজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার পাংশা উপজেলার মহনপুর বাজারে শনিবার সকাল সাতটার দিকে রাস্তা পার হওয়ার সময় সামছেল আলম (৭০) নামে এক ব্যবসায়ী বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2006, 07:12 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পাংশা থানা পুলিশের হস্তক্ষেপে ২ ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

অপর ঘটনায় বেলা ১ টার দিকে একই সড়কে রাজবাড়ী সদরের বাগমারা এলাকায় একটি পিকআপ ভ্যানে বিএডিসি’র কর্মকর্তারা ফরিদপুর থেকে পাংশা যাওয়ার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। এসময় পিকআপের চালক পারভেজ, নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন ও সহকারী প্রকৌশলী লুৎফর রহমান বের হতে পারলেও সহকারী প্রকৌশলী সুজিত কুমার সাহা (৪২) গাড়ীর ভেতর আটকা পড়ে মারা যায়।

দুর্ঘটনার পর স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ তদারকি করেন।