২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ক্রসফায়ারে তালিকাভূক্ত সন্ত্রাসী নিহত

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় শুক্রবার ভোরে তালিকাভুক্ত সন্ত্রাসী নিলু বড়–য়া পুলিশের সাথে তার সহযোগীদের বন্দুকযুদ্ধের সময় ক্রসফায়ারে নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2006, 04:53 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

পুলিশ জানায়, বুধবার রাতে রাঙ্গামাটি জেলার বনরূপা এলাকা থেকে নিলুকে পুলিশ গ্রেফতার করে। পরে চট্টগ্রাম নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ নিলুকে নিয়ে রাউজানের গভীর জঙ্গলে জগতপুর এতিমখানা এলাকায় অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেফতারের জন্য পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা নিলুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় নিলু পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পথে  সে মারা যায়।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক ও একটি রিভলবার উদ্ধার করে।

পুলিশ জানায় নিলুর বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ ১০টি মামলা রয়েছে।