টাটা ও এশিয়া এনার্জি উত্তরবঙ্গে দরিদ্রতা কমাবে, শিল্পের উন্নয়ন ঘটাবে: উত্তরবঙ্গ জনকল্যান সমিতি
টাটা ও এশিয়া এনার্জির মত বড় প্রকল্পের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহবান জানিয়েছে উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতি।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন থেকে এই আহ্বান জানানো হয়।
উত্তরাঞ্চলের ১৬ টি জেলার উন্নয়ন নিয়ে কাজ করা সংগঠনটির নেতারা টাটা ও এশিয়া এনার্জির প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যারা বিরোধীতা করছে তাদেরও সমালোচনা করেন।
তারা জাতীয় তেল, গ্যাস, খনিজসম্পদ, বন্দর ও বিদ্যুৎ রক্ষা কমিটির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তাদের সাথে উক্ত প্রকল্পগুলো নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে তারা রাজী।
সমিতির সভাপতি খন্দকার আজাদুর রহমান বলেন, দারিদ্রপীড়িত উত্তরাঞ্চলের জেলাগুলোর উন্নয়নের জন্য দরকার বিনিয়োগ ও শিল্পায়ন।
উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতি মনে করে ফুলবাড়ি কয়লাখনি প্রকল্পের কারণে পরিবেশের যা ক্ষতি হবে তা সামগ্রিক উন্নয়নের চেয়ে অনেক কম।
টাটা গ্র“পের বাংলাদেশে বিনিয়োগ স্থগিতের প্রেক্ষিতে সমিতি এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।
