২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ে আরো বদলি

প্রশাসনের যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ে আবারও বেশ কিছু রদবদল করা হয়েছে। বুধবার এসব রদবদলের নির্দেশ দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2006, 06:37 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

জাতীয় সঞ্চয় পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) আব্দুস সোবহান সিকদারকে স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য পদে, পর্যটন করপোরেশনের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আলাউদ্দিনকে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।

এছাড়াও সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) আমিনুল ইসলাম ও আলতাফ হোসেনকে অর্থবিভাগের উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের উপসচিব আবু বক্কর সিদ্দিক মোল্লাহকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি এবং ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রমজান আলীকে ওএসডি করা হয়েছে।