চুয়াডাঙ্গায় র্যাবের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার শ্রীরামপুরে বুধবার ভোরে র্যাবের ক্রসফায়ারে কথিত এক ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।
নিহত সন্ত্রাসীর নাম হচ্ছে -- কসাই সিরাজ ওরফে টুম্যান। সে সিরাজ বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড। নিহত সিরাজ মৃত করিম উল্লাহর পুত্র।
র্যাব জানায়, আলমডাঙ্গার লালব্রীজ থেকে মঙ্গলবার রাতে সিরাজকে গ্রেপ্তার করা হয়।
সিরাজের স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য শ্রীরামপুরে পৌঁছলে সিরাজের সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় সিরাজ র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
র্যাব ঘটনাস্থল থেকে একটি শাটার গান এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।
র্যাব জানায়, নিহত সিরাজের বিরুদ্ধে ছয়টি হত্যাসহ ১০টি মামলা রয়েছে।
