২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো ঢাকায় ভিডিও গেমের দোকানে ককটেল নিক্ষেপ: ৩ শিশু আহত

রাজধানীর সুত্রাপুর থানার ‘বলধা গার্ডেনে’র কাছে এক ভিডিও গেমের দোকানে খেলার সময় মঙ্গলবার সকালে অজ্ঞাতদের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে কমপক্ষে তিনজন শিশু আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2006, 06:27 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

আহত তিন শিশুর মধ্যে একজনের নাম রনি, অপর দুজনের নাম জানা যায়নি।

স্থানীয় লোকজন জানায়, সকাল সোয়া ১০টার দিকে ভিডিও গেমের দোকান লক্ষ্য করে ওই ককটেল নিক্ষেপ করা হয়। এসময় দোকানটির কাচ ভেঙে গায়ে লাগলে ওই শিশুরা আহত হয়। স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানায়।