চট্টগ্রামে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম মহানগরীর বাদুরতলা এলাকায় সোমবার সকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একজন বিদ্যুৎ শ্রমিক মারা গেছে।
তার নাম মোহাম্মদ রাশেদ। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়।
বাদুরতলার জঙ্গি শাহ মাজারে ১১,০০০ কেভি লাইনে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
