লেবাননে বসবাসকারী বাংলাদেশীরা সুরক্ষিত রয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়
লেবাননে বসবাসকারী বাংলাদেশীরা সুরক্ষিত রযেছে এবং এ পর্যন্ত কোনও বাংলাদেশীর হতাহতের খবর পাওয়া যায় নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রোববার এ কথা জানান।
“আমরা লেবাননের পরিস্থিতি গভীর ভাবে পর্যবেক্ষণ করছি। জর্ডানে বাংলাদেশী রাষ্ট্রদূতের মাধ্যমে জেনেছি সেখানে সকল বাংলাদেশী নিরাপদে রয়েছেন”, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিপ্রচার বিভাগের মহাপরিচালক জহিরুল হক বিডিনিউজকে একথা বলেন।
তিনি বলেন, উদ্ভুত যেকোন পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, হোটেল, নির্মাণ খাতসহ বিভিন্ন খাতে কয়েক হাজার বাংলাদেশী নিয়োজিত রয়েছে।
বিনা উষ্কানিতে লেবাননের ওপর ইসরাইলের বিমান হামলার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এই ধরনের বর্বোরোচিত হামলায় ইসরাইলের ব্যবস্থা গ্রহণ করা উচিত।
