অপরাধীদের ধরতে যৌথ অভিযানে নামছে আইন -- শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো
বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামীদের ধরতে আইন--শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো যৌথভাবে দেশব্যাপী ব্যাপক অভিযান শুরু করতে যাচ্ছে।
একটি সূত্র জানায়, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব), অপরাধ তদন্তকারী বিভাগ (সিআইডি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে পলাতক অপরাধীদের তালিকা প্রস্তুত করছে।
এ ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জানান, এ সপ্তাহের মধ্যেই উল্লিখিত তিনটি সংস্থা তালিকা প্রণয়নের কাজ শেষ করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ডাটাবেজের ওপর ভিত্তি করে অপরাধীদের ধরতে দেশব্যাপী একটি বিশেষ অভিযান চালানো হবে।
একটি সূত্র জানায়, মূলত র্যাবই অভিযানটি পরিচালনা করবে এবং বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় থাকার শেষ দিন পর্যন্ত এই অভিযান চলবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেশের আইন -- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রেখেই তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবো।’ তিনি জানান, তালিকা অনুযায়ী র্যাবকে অভিযান শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
(বিস্তারিত......)
