সংসদ চত্বরে দুই বীরশ্রেষ্ঠের কবর স্থানান্তরের দাবি
সিটিজেনস রাইটস মুভমেন্ট (সিআরএম) শনিবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কবর সংসদ ভবন চত্বরে স্থানান্তরের দাবি জানিয়েছে।
জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে কবর স্থানান্তরের পাশাপাশি একই চত্বরে বীরশ্রেষ্ঠ মেমোরিয়াল কমপ্লেক্স নির্মাণ এবং বীরশ্রেষ্ঠ দিবস চালু করারও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআরএম এ উপদেষ্টা সৈয়দ মারগুব মোর্শেদ, মহাসচিব তুষার রহমান এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান।
প্রসঙ্গত, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর বর্তমানে ভারতের আসাম রাজ্যের ত্রিপুরার আমবাসা গ্রামে এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কবর খুলনার রূপসা ফেরিঘাটে অবস্থিত।
