দিনাজপুরে ৮ হাজার বোতল ফেনসিডিলসহ বিভিন্ন মালামাল উদ্ধার
দিনাজপুর ১৫ রাইফেল ব্যাটালিয়ন এবং বিডিআর সদস্যরা গত দু’দিনে দিনাজপুর থেকে আট হাজার বোতল ফেনসিডিল এবং বিভিন্ন মালামাল উদ্ধার করেছে।
দিনাজপুর জেলার বিরামপুরের কাটলা সীমান্ত এবং সদর উপজেলার ফাশিলাডাঙ্গা গ্রামে এক ঝটিকা অভিযান চালিয়ে চার হাজার বোতল ফেনসিডিলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
এদিকে বিডিআর সদস্যরা দিনাজপুরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আরও চার হাজার বোতল ফেনসিডিল, ২২১ পিস ভারতীয় শাড়ী ও ১২ হাজার চকলেট বোমা উদ্ধার করে।
