বাংলাদেশ ভারত যৌথ সীমান্ত ওয়ার্কিং গ্রপের বৈঠক ১৬ জুলাই শুরু
বাংলাদেশ ভারত যৌথ সীমান্ত ওয়ার্কিং গ্রপের দুই দিন ব্যাপী বৈঠক ১৬ জুলাই শুরু হবে। সরকারি সূত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
স্থল সীমান্ত চিহ্নিতকরণ এবং বন্দি বিনিময় নিয়ে বাংলাদেশ ও ভারত আলোচনা চালিয়ে যাচ্ছে।
একটি কূটনীতিক সূত্র জানায়, উভয় পক্ষের শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে যে, দু দেশ যত দ্রুত সম্ভব ছিটমহল ও সন্ত্রাসীদের নিয়ে সৃষ্ট সমস্যা সমাধান করে জনগণের ভোগান্তি কমিয়ে আনবে।
সম্প্রতি সীমান্তে ভারতীয় নিরাপত্তা বাহিনী (বিএসএফ)’র হাতে বেশ কয়েকজন নিরীহ বাংলাদেশী নিহত হওয়ার ঘটনায় দু’দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা দেখা দেয়।
