২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সার হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা বলেছেন, ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসার জন্যে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালকে ৫০ থেকে ৩০০ শয্যায় উন্নীত করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2006, 06:53 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

তিনি বৃহস্পতিবার বাংলাদেশ--চীন মৈত্রী সম্মেলন কক্ষে ক্যান্সার ফাউন্ডেশন আয়োজিত ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা শীর্ষক প্রথম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, অধিকাংশ সরকারি মেডিকেল কলেজে ইতিমধ্যে রেডিও থেরাপিসহ অন্যান্য ক্যান্সার চিকিৎসা সেবা বাড়ানো হয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের বিপুলসংখ্যক ক্যান্সার রোগীর জন্যে শুধু সরকারি উদ্যোগে উন্নত চিকিৎসা নিশ্চিত করা দুরূহ।

সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা সমূহকেও তিনি এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে তিনি ক্যান্সার প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে সংশ্লিষ্টদের আরো কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।