২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে এইড্সে আক্রান্ত রোগীর মৃত্যু

নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে একজন এইড্স আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2006, 06:12 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

মৃতের নাম- মোহাম্মদ আলী জিন্নাহ (৩৫)। সে কবির হাট উপজেলার ফতেজংপুর গ্রামের মোকলেসুর রহমানের ছেলে।

নোয়াখালী জেনারেল হাসপাতাল সূত্র জানায়, রোববার সকালে সজ্ঞাহীন অবস্থায় জিন্নাহকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রক্ত পরীক্ষা করা হলে তার শরীরে এইচ আই ভি এইড্স ভাইরাস ধরা পড়ে।

এ ব্যাপারে জিন্নাহর পারিবারিক সূত্র জানায়, ১৯৯০ সালে সে ভারতের মুম্বাইয়ে প্লামার (পাইপ ফিটিংসের) কাজ করতো। ২০০২ সালে দেশে ফিরে সে বিয়ে করে। তার দুই বছরের একটি ছেলে রয়েছে।