২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় রাতে সন্ত্রাসীরা ইমদাদুল হক ভূঁইয়া নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2006, 08:30 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার বিশকাটালি গ্রামে সালিসদার নামে পরিচিতি ইমদাদুল হক ভূঁইয়াকে শনিবার রাত ৯টার দিকে তার বাড়ির অদূরে সন্ত্রাসীরা এলোপাথারি কুপিয়ে হত্যা করে ফেলে রেখে চলে যায়।

এলাকাবাসী এ ঘটনার সাথে জড়িত সন্দেহে আবুল খায়ের, জসিম ও জাফর নামের তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তবে এখনও হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।

থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ মর্গে পাঠিয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।