২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে মঙ্গলবার ভারত--বাংলাদেশ জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের যৌথ সীমান্ত সম্মেলন

ভারত ও বাংলাদেশের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের একটি যৌথ সীমান্ত সম্মেলন মঙ্গলবার জয়পুরহাট জেলা সার্কিট হাউজে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2006, 08:22 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

সম্মেলনে বাংলাদেশ পক্ষে নয় সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জয়পুরহাটের জেলা প্রশাসক এম মুহিবুল হোসেইন এবং ভারতীয় পক্ষে নেতৃত্ব দেবেন ভারতের দক্ষিণ দিনাজপুরের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ সরফরাজ আহমেদ।

সূত্র জানায়, বৈঠকে সীমান্ত এলাকায় গবাদি পশুর বিচরণ ও চুরি, অবৈধ চাষাবাদ ও ফষল চুরি, ভারতীয় বিএসএফ ও জনগণের অবৈধ অনুপ্রবেশ, বিডিআর ও বেসামরিক জনগণের ওপর বিএসএফ’র গুলিবর্ষণ, হত্যা ও অপহরণ, হিলিতে কাস্টমস সেন্টার নির্মাণে বাধাসহ বিভিন্ন ১২টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

এছাড়া যৌথ জরিপ ও সীমান্ত মানচিত্র সংশোধন, মাদকদ্রব্য পাচার ও চোরাচালান, ছোট যমুনা নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ কাজে বাধা, ভারতীয় বাংলাভাষী নাগরিকদের বাংলাদেশে পুশ--ইনসহ অন্য বিভিন্ন বিষয়েও বৈঠকে আলোচনা হবে।