২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমসটেকের মধ্যে পরিবহন যোগাযোগ স্থাপনের পক্ষে বাংলাদেশ

বিমসটেক কে একটি কার্যকর অর্থনৈতিক ব্লকে পরিণত করার লক্ষ্যে এর বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ সদস্য দেশগুলোর মধ্যে পরিবহন যোগাযোগ স্থাপনসহ পাঁচ দফা পরিকল্পনা করে সদস্য দেশগুলোকে পাঠাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2006, 05:29 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

এছাড়াও পরিকল্পনায় প্রতিটি সদস্য রাষ্ট্রের জিডিপি থেকে দুই শতাংশ করে নিয়ে তা উন্নয়ন এবং গ্র“পিং পরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রমে ব্যবহারের প্রস্তাব করা হয়েছে।

শনিবার ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান তার বক্তৃতায়, ২০২০ সালের মধ্যে একটি অর্থনৈতিক কমিউনিটি গঠন এবং আর্থিক সহযোগিতার প্রাতিষ্ঠানিক কাঠামো স্থাপনের রোড ম্যাপ হিসেবে অনতিবিলম্বে এফটিএ চালু করার প্রস্তাব করেন।

এছাড়াও তিনি জাপানের মতো সদস্য বহির্ভূত দেশসমূহ, আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহ ও বেসরকারি খাতকে এ গ্র“পিংয়ের বিভিন্ন ঘোষণা প্রণয়ন এবং উপ-আঞ্চলিক এবং আঞ্চলিক প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রমে সম্পৃক্ত করার প্রস্তাব করেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব  করেন এর চেয়ারম্যান মুফলেহ আর ওসমানি।

কলকাতার সিএসআইআরডি, কলম্বোর মারগা ইনস্টিটিউট, ব্যাংককের থাইল্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ ইনস্টিটিউট, মায়ানমার চেম্বার অব কমার্স অ্যান্ড ইনস্টিটিউট অব ইকোনমিক্স ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশন যৌথভাবে এ আয়োজনে বিসকে সহযোগিতা করে।

জাপানের রাষ্ট্রদূত মাসাউকি ইনোই, ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শশাঙ্ক ও পশ্চিমবঙ্গ রাজ্যসভার সদস্য মোহাম্মদ সেলিম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

১৯৯৭ সালে বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এ আঞ্চলিক গ্র“পিংটির সূচনা করে। পরে ভুটান ও নেপাল এর সাথে যোগ দেয়।