২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় অগ্রণী ব্যাংকে ডাকাতি: ২টি বন্দুক ও প্রায় ২ লাখ টাকা লুট

নওগাঁ অগ্রণী ব্যাংক বাস টার্মিনাল শাখায় শনিবার রাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2006, 02:24 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

এ ঘটনায় ডাকাতরা প্রায় দুই লাখ টাকা এবং দুইটি বন্দুক লুট করে নিয়ে গেছে।

পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে ডাকাতরা ব্যাংকের গেট এবং আয়রণ সেফের তালা ভেঙ্গে এক লাখ ৯০ হাজার টাকা এবং দুইটি বন্দুক নিয়ে গেছে।

রোববার সকালে পথচারীরা ব্যাংকের গেটের তালা ভাঙ্গা দেখে পুলিশে খবর দেয়। রাতে ব্যাংকে কোন নৈশ প্রহরী ছিল না বলে পুলিশ জানায়। এ ব্যাপারে নওগাঁ থানায় একটি মামলা হয়েছে।