২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী বিধিমালা সংশোধনকে ভুল ও ধোঁকাবাজি বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞরা শনিবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার পরিবর্তিত সিধান্ত বৈধ করতে ১৯৮২ সালের নির্বাচনী বিধিমালা সংশোধনকে ভুল ও ধোঁকাবাজী বলে অখ্যায়িত করে এর জন্য নির্বাচন কমিশনকে অভিযুক্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2006, 09:49 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

তারা এই সংশোধিত প্রক্রিয়ার অধীনে বিদ্যমান নির্বাচনী বিধিমালার হালনাগাদ যথাযথ নাও হতে পারে বলে আশংকা প্রকাশ করেন। কারণ এতে শুধুমাত্র নতুন ভোটার অর্ন্তভূক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে, কিন্তু অবৈধ নাম বাদ দেওয়ার বিষয়টি থাকছেনা।

অব্যহত সমালোচনা ও জনগণের কাছ থেকে সাড়া না পাওয়ায় নির্বাচন কমিশনের দায়িত্বরত কর্মকর্তারা বৃহস্পতিবার বিদ্যমান ২০০০ সালের বিধিমালা হালনাগাদ না করার সিদ্ধান্ত থেকে পিছুহটে।

নির্বাচন কমিশনের শুক্রবার বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন দাবি করে যে, তালিকা হালনগাদের জন্য বাড়ি বাড়ি যাওয়া বিদ্যমান আইন সমর্থন করে না। কিন্তু সাবেক নির্বাচন কমিশনার বিচারপতি নাইমুদ্দিন আহমেদ এবং বিচারপতি মোহাম্মদ আলী এ বিষয়ে ভিন্নমত প্রকাশ করেন।

উভয় বিচারপতিই বিডিনিউজকে বলেন, সব মিলিয়ে সংশোধনীর কোন প্রয়োজন ছিলো না।

তারা বলেন, সংশোধনীর খসড়াও ভুল ছিলো, কারণ এতে শুধুমাত্র বৈধ ভোটার অর্ন্তভূক্তির বিষয় উল্লেখ আছে, কিন্তু ভূয়া নাম বাদ দেওয়ায় হালনাগাদ কাজের একটি গুরুর্তপূর্ণ অংশ।

সাবেক নির্বাচন কমিশনারদ্বয় কমিশনের কার্যালয় পরিচালনার অধিকার নিয়েও প্রশ্ন তোলেন।

বিচারপতি নাইমুদ্দিন আহমেদ বলেন, তারা একটি পদক্ষেপও যথাযথভাবে নিতে পারেনি। তারা বার বার ভুল করেছে, যেখানে পূর্বের ভুল সংশোধনের চেষ্টা করা উচিত ছিলো বলেও তিনি উল্লেখ করেন।