২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক -- কর্মচারিদের লাগাতার ধর্মঘট শুরু

বেসরকারি শিক্ষক কর্মচারিদের ১১টি সংগঠনের জোট জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট শনিবার থেকে দেশের বেসরকারি স্কুল, কলেজ, কারিগরি ইনস্টিটিউট ও মাদ্রাসায় লাগাতার ধর্মঘট শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2006, 09:10 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

বিভিন্ন দাবিতে জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট এ কর্মসূচি আহ্বান করে।

ফ্রন্টের ফার্মগেটের কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে জানানো হয়, যশোর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, চট্টগ্রামসহ মোট ২৬ টি জেলা ও এসব জেলার সকল উপজেলায় সর্বাতœক শিক্ষা ধর্মঘট পালিত হয়।

যে সব দাবি দাওয়ার সমর্থনে এ ধমর্ঘট পালিত হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে: বেতন বৃদ্ধি, সহকারী ও সহযোগী অধ্যাপকের পদ সৃষ্টি এবং কর্মচারিদের জন্য চাকরি বিধিমালা প্রণয়ন।

এদিকে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ শিক্ষক-- কর্মচারিদের আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করেছে।