২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিডিআর-বিএসএফ গুলি বিনিময়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের পোলডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর মধ্যে আবারও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2006, 05:01 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

বাংলাদেশ রাইফেলস ব্যাটালিয়ন ৬ এর অধিনায়ক লে. কর্ণেল লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে ভারতের জঙ্গীপুর মহকুমার লালগোলা থানার ১৩৬ বিএসএফ ব্যাটালিয়নের চর রেনুকা ক্যাম্পের জওয়ানরা আকস্মিকভাবে বাংলাদেশের পোলডাঙ্গা সীমান্ত লক্ষ্য করে ৩০ রাউন্ড গুলি ছোঁড়ে। জবাবে পোলডাঙ্গা বিডিআর ক্যাম্পের জওয়ানরাও ২০ রাউন্ড গুলি ছোঁড়ে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

বিডিআর এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। সীমান্তে বিডিআরের টহল জোরদার করা হয়েছে।

উল্লেখ্য সম্প্রতি বিএসএফ এর গুলিতে পোলডাঙ্গা সীমান্তে এক গৃহবধুসহ দুই বাংলাদেশী নিহত হয়।