২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ আয়োজনে সক্রিয়ভাবে কাজ করবেন কফি আনান

জাতিসংঘের মহাসচিত কফি আনান দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল আয়োজনের বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করবেন। ফিফা প্রেসিডেন্ট জোসেফ ব্লাটার এই তথ্য জানান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 12:03 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

২০০৬ সালের শেষের দিকে জাতিসংঘের মহাসচিব পদের মেয়াদ শেষ হয়ে যাবে আফ্রিকান বর্ষীয়ান নেতার কফি আনানের।

ব্লাটার বলেন, “দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ২০১০ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনের বিষয়ে সাহায্য করবেন।”

শুক্রবার বার্লিনে ২০১০ সালের বিশ্বকাপ লোগো প্রকাশ করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছে আফ্রিকান আয়োজকরা। অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব কফি আনান ও ফিফা প্রেসিডেন্ট জোসেফ ব্লাটারের সাথে দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্ট থাবো এমবেকি উপস্থিত থাকবেন।

ফিফা বস ব্লাটার যিনি আফ্রিকায় বিশ্বকাপ আয়োজনের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জানান, ২০১০ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনের প্রস্তুতিতে বিলম্ব হওয়ার তিনি উদ্বিগ্ন।

বিশ্বকাপ ফটবল উপলক্ষে দক্ষিণ আফ্রিকায় চারটি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে এবং ছয়টি স্টেডিয়ামের পুনঃসংস্কারের কাজ চলছে। কেপ টাউন, নেলসপ্র“ইট, ডারবান ও পোর্ট এলিজাবেথ শহর চারটিতে আয়োজন করা হবে ২০১০ সালের বিশ্বকাপ।

এই চারটি শহরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানান যায়, নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়ামগুলোর কাজ শেষ হয়ে যাবে।