২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভার বৈঠকে ২য় ঢাকা -- চট্টগ্রাম জাতীয় হাইওয়ে প্রকল্প তালিকাভুক্তির প্রস্তাব অনুমোদন

মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সোমবার বিল্ড ওন অপারেট এন্ড ট্রান্সফার (BOOT) এর ভিত্তিতে ২য় ঢাকা -- চট্টগ্রাম জাতীয় হাইওয়ে প্রকল্প বেসরকারি অবকাঠামো প্রকল্প হিসেবে তালিকাভুক্তির প্রস্তাব অনুমোদন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 06:11 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থিত মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদের কুমিল্লা-- ৮ আসনের সংসদ সদস্য এবং নৌ--পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সভা থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

বৈঠকে ট্রান্সফার অব প্রোপার্টি (অ্যামেডমেন্ট) অ্যাক্ট, ২০০৬-- এর খসড়া অনুমোদন করা হয়।

এছাড়া সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বৈঠকে হজনীতি-- ২০০৬ অনুমোদন করা হয়।

মন্ত্রিসভার সদস্যগণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের প্রতিমন্ত্রিগণ বৈঠকে অংশগ্রহণ করেন।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।